শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ১০:৫৭ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও)

মনিরুল ইসলাম: ময়মনসিংহে নির্বাচনী সমাবেশ শেষ করে গাজীপুরে ফেরার পথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি থামিয়ে তার সঙ্গে দেখা করেন এক তরুণী।

ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকায় গাড়ি থামিয়ে ওই তরুণী তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান। এই সময় গাড়ির দরজা খুলে ওই তরুণীর সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমানকে ওই তরুণী বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছে আপনার সঙ্গে দেখা করার। আমার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, ওই তরুণীর নাম রেয়ান। তিনি ময়মনসিংহ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েলের ভাতিজি এবং এবি সিদ্দিক সোহেলের মেয়ে। রাজনীতির পরিবারে বড় হলেও, তারেক রহমানের সঙ্গে দেখা করার এই মুহূর্তটি ছিল তার পুরোপুরি ব্যক্তিগত।

কথা-বার্তা শেষ করে গাড়ি আবার চলতে শুরু করে। এরআগে রেয়ানের হাতে থাকা সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিটি তারেক রহমানের হাতে তুলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়