শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান

মনিরুল ইসলাম, ফেনী থেকে: জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর মানুষের এলাকার উন্নয়নে যেমন দাবি আছে, তেমনি বিএনপিরও আপনাদের কাছে একটি দাবি আছে। ধানের শীষকে জয়যুক্ত করাই সেই দাবি। আমরা রাজনীতি করি, দেশের মানুষের জন্য; যা বলবো চেষ্টা করবো বাস্তবায়ন করার। জনগণই হলো বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস।

দেশের মানুষের জন্য পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, আমি দেশে এসে বলেছিলাম, দেশের মানুষের জন্য কিছু পরিকল্পনা তৈরি করেছি। সেগুলো হলো, দেশের যে নারী সমাজ রয়েছে, যারা খেটে-খাওয়া মানুষ তাদের জন্য ফ্যামিলি কার্ড করতে চাই। এ কার্ডের মাধ্যমে প্রতিমাসে একজন গৃহিণী অল্প হলেও কিছু সহযোগিতা পাবেন। কেউ কেউ বলছেন, এই অল্প সহযোগিতা দিয়ে কী সংসার চলবে? আমরাও জানি চলবে না।

এক মাসের চার সপ্তাহ, অন্তত এক সপ্তাহ যদি সরকারের পক্ষ থেকে সহযোগিতা করতে পারি সেটিও অনেক মানুষের জন্য অনেক বড় সুবিধা। গৃহিণীদের যেমন ফ্যামিলি কার্ড দেওয়া হবে তেমনি কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃষক কার্ড দিতে চাই। এর মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরাসরি পৌঁছে দিতে চাই।

তিনি বলেন, আপনারা বলেছেন ফেনীতে একটি মেডিকেল কলেজ দরকার। আমরাও তা মনে করি। নারী ও শিশুরা যাতে চিকিৎসা সুবিধা পায়, এ জন্য গ্রামে গ্রামে হেলথ কেয়ার দিতে চাই। যাদের কাজ হবে ঘরে ঘরে মা-বোনদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। মা-বোনদের আর কষ্ট করে হাসপাতালে যেতে হবে না। 

তারেক রহমান বলেন, বন্যা নিয়ন্ত্রণে আমরা সারাদেশে খাল খনন শুরু করতে চাই। খাল খনন করলে এলাকার মানুষের উপকার হবে।

তিনি বলেন, চট্টগ্রাম ইপিজেডের মতো ফেনী অঞ্চলও ইপিজেড করতে চাই; যেন ফেনী এলাকার মানুষ চাকরি পান। অনেকে বিদেশে যায়, তাদের যদি ট্রেনিং ও ভাষা শিক্ষার ব্যবস্থা করা যায়, তবে ভালো বেতনে চাকরির ব্যবস্থা করা যাবে। আমরা বেকার যুবকদের ট্রেনিং ও ভাষা শিক্ষা দিয়ে বিদেশে পাঠাতে চাই। তাতে তাদেরও লাভ, দেশেরও লাভ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়