শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এখন নেওয়ার কিছু নেই, দেওয়ার আছে সব : মির্জা আব্বাস 

মনিরুল ইসলাম : ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে। এখন নেওয়ার কিছু নেই, দেওয়ার আছে সব। জীবনের শেষ প্রান্তে মানুষের সেবায় সবটুকু দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আজ শনিবার  বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব ইনস্টিটিউটে এক্স সেন্ট্রালিয়ান কমিউনিটি কর্তৃক আয়োজিত ‘ফ্রিল্যান্সিংয়ে ফিউচার’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর হটলাইন খুলে দুই মাস চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। পরে হটলাইন বন্ধ করে দিলে সব দল ও প্রশাসনের লোক মিলে এই চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়ে। তাদের নিয়ন্ত্রণ করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘মাদক এখন সারা দেশের একটি ব্যধি। যারা মাদকের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

একাত্তরের সঙ্গে চব্বিশের গণ-অভ্যুত্থানকে না মেলানোর পরামর্শ দিয়ে মির্জা আব্বাস বলে, ‘দুটি পৃথক অর্জনই গৌরবের।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়