শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৮:১১ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় মঞ্চে ভোটার, চমক দেখালেন তারেক রহমান (ভিডিও)

ঢাকা-১৭ আসনে ব্যতিক্রমী প্রচারণা করে চমক দেখালেন বিএনপির চেয়ারম্যান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী তারেক রহমান। রাজধানীর ভাষানটেক এলাকায় খেটে খাওয়া ভোটারদের মঞ্চে ডেকে শুনেছেন তাদের কথা। পরামর্শ চেয়েছেন স্থানীয়দের সমস্যার সমাধানের।

তারেক রহমান জনতার উদ্দেশে বলেন, এই এলাকায় আমি ছোট থেকে বড় হয়েছি। গত ৫০ বছর ধরে আমি এলাকায় বাস করছি। যদিও মাঝখানে দেশের বাইরে থাকতে হয়েছে। এই আসন থেকে আমি জয়ী হলে এলাকার পুনর্বাসনের সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। এলাকার সন্তান হিসেবে এইটুক ওয়াদা করে গেলাম।

উল্লেখ্য, শুরুতে তারেক রহমান নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের মধ্য থেকে আহ্বান জানান মঞ্চে এসে যেন তাদের চাওয়া পাওয়ার কথা বলে। এসময় বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ কথা বলার আগ্রহ দেখান। তাদের মধ্য থেকে যারা ভাষানটেকে বস্তিতে ও আশপাশে থাকেন তারা সকলেই বস্তিবাসীদের পুনর্বাসনের প্রতি গুরুত্ব দেন।

এছাড়াও, নারীরা তাদের কর্মসংস্থানের ওপর জোর দেওয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যানের কাছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়