শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৫:১৯ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শনিবার চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান, ৭টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন

মনিরুল ইসলাম : চট্টগ্রামে যাবেন  বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসভা করতে চট্টগ্রামে যাচ্ছেন। কাল শনিবার ২৪ জানুয়ারি রাতে চট্টগ্রামের উদ্দেশ্য  রওনা দিবেন।  বিমানে যাবেন। পরদিন রোববার ২৫ জানুয়ারি  রোববার ৭টি রাজনৈতিক জনসভায় যোগ দিবেন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের হোটেল রেডিসনে তরুণদের সঙ্গে "পলিসি ডায়ালগ" মতবিনিময় সভা করবেন। বেলা ১১টায় পলোগ্রাউন্ড ময়দান সমাবেশ অনুষ্ঠিত হবে। 

এরপর ফেনীর পাইলট কলেজ ময়দান, কুমিল্লার চৌদ্দগ্রামে, কুমিল্লার সুয়াগাজী, কুমিল্লার দাউদকান্দি, নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠ সমাবেশ করবেন।

এর আগে গত ২২ জানুয়ারি   সিলেট থেকে আনুষ্ঠানিক  নির্বাচনি প্রচারণা শুরু করেন তারেক রহমান। ২২ জানুয়ারি টানা ১৬ ঘণ্টায় ৭টি সমাবেশ শেষ করে গভীর রাতে ঢাকায় ফিরেন তিনি। এদিন দুপুর সাড়ে ১২টায় সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি সমাবেশ করেন।

এরপর তিনি পর্যায়ক্রমে মৌলভীবাজারের শেরপুরের আইনপুর খেলা মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকা ও নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার রুপগঞ্জের গাউসিয়ায় নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন। গভীররাতে নরসিংদী ও রুপগঞ্জের গাউসিয়ায় নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশগুলো ছিলো নেতা-কর্মীসহ সাধারণ মানুষের বিপুল উপস্থিতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়