শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৩:০৫ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন

বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না সে জামায়াত হোক বা অন্য কেউ, বলেছেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি দাবি করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়েই বিএনপি এই অবস্থানে এসেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জামায়াতের এক প্রার্থীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বলেন, ঢাকার মতো গুরুত্বপূর্ণ আসনের একজন প্রার্থীর কাছ থেকে এমন বক্তব্য দুঃখজনক। তার ভাষায়, এসব বক্তব্য এখন জনমনে হাস্যরসে পরিণত হয়েছে এবং মূলত নেতাকর্মীদের উজ্জীবিত রাখার উদ্দেশ্যেই এমন কথা বলা হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে তারা রাজপথে সক্রিয় ছিলেন না। তার অভিযোগ, ৫ আগস্টের পর থেকেই তারা হঠাৎ করে প্রকাশ্যে আসতে শুরু করেছে। অতীতে তাদের আন্দোলন কার্যক্রম ছিল সীমিত ও গোপনধর্মী বলেও মন্তব্য করেন তিনি।

ইশরাক হোসেন দাবি করেন, বিএনপি রাজপথে প্রকাশ্যে আন্দোলন করেছে, রক্ত দিয়েছে এবং গুলির মুখে দাঁড়িয়ে সংগ্রাম চালিয়ে গেছে। অন্যদিকে জামায়াতের প্রার্থীরা ঢাকা শহরের বিভিন্ন আসনে নির্বাচনে অংশ নিলে জামানত হারানোর ঝুঁকিতে পড়বেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জামায়াত যদি ভিন্ন কোনো পরিকল্পনা করে, তবে নির্বাচনের অনেক আগেই তাদের ঢাকা থেকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়