শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও)

মনিরুল ইসলাম: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বলেছেন, আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করব- তাদের প্রটোকল তিনগুণ বাড়িয়ে দিন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে মৌলভীবাজারের শেরপুরের আইনপুরে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপির পক্ষ থেকে এ সরকারের উপদেষ্টাদের অনুরোধ করব, লাখো জনতার পক্ষ থেকে বলব- তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন। কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরেছে।

তিনি বলেন, মানুষ তাদের ওপর ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের কিছু করে বসুক। সেজন্য সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের প্রটোকল তিনগুণ করে দেন। বিএনপিকে যা নিরাপত্তা দিয়েছেন, তার তিন গুণ করে দিন তাদের।

ধানের শীষ মার্কায় ভোট চেয়ে তারেক রহমান বলেন, দেশকে যদি বাঁচাতে হয়, আগামী মাসের ১২ তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আমাদের জয়ী হতে হবে। এ দেশের বহু মানুষ গণতন্ত্রের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বহু মানুষ গুম ও খুনের শিকার হয়েছেন।

তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে যদি আমরা দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই এবং একই সঙ্গে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই, তবে কোথায় সিল মারতে হবে? ধানের শীষেই আমাদের সিল মারতে হবে।

‘দেশ পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’ উল্লেখ করে তারেক রহমান বলেন, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে, দেশে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে। একমাত্র কোন দল এই নিশ্চয়তা দিতে পারে? ধানের শীষই পারে সেই নিশ্চয়তা দিতে। 

বিগত বিএনপি আমলের নির্বাচনের কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, এখানে বহু মুরুব্বি উপস্থিত আছেন; আপনারা সাক্ষী, যখনই ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখন পৌরসভা বা ইউনিয়ন পরিষদ— সব নির্বাচনই আল্লাহর রহমতে মোটামুটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, যখন ধানের শীষ ক্ষমতায় ছিল, প্রত্যেকটি মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। সরকারের কোনো ভুল হলে মানুষ তা নির্দ্বিধায় বলতে পেরেছে। তখন কোনো মানুষকে গুম বা খুনের শিকার হতে হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়