শিরোনাম
◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ১০:৩০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণায় সক্রিয় হচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। সেই লক্ষ্যেই আজ বুধবার দীর্ঘ প্রায় দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন তিনি। বিকেলে বিমানযোগে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে তার।

দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে এটিই হতে যাচ্ছে তার প্রথম বড় রাজনৈতিক কর্মসূচি। বিএনপি ঐতিহ্য অনুসরণ করে পুণ্যভূমি সিলেট থেকেই জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভার শুরুতেই তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনগুলোর বিএনপি মনোনীত প্রার্থীদের জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

এর আগে সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাকে স্বাগত জানানোর প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তারেক রহমানের সফরকে ঘিরে সিলেটজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে। জনসভাস্থল আলিয়া মাদরাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণ ও আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে।

মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা জানান, এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ থেকে কয়েক লাখ মানুষের উপস্থিতি ঘটবে বলে তারা প্রত্যাশা করছেন।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জনসভাস্থলসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়