শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৭:১২ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে বার্তা দিলেন মডেল মেঘনা আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত মডেল ও সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব রয়েছেন তিনি। মির্জা আব্বাস এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে বার্তা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঢাকা-৮ আসনের দুই পরিচিত রাজনৈতিক মুখ— মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে মেঘনা আলম লেখেন, ‘মির্জা আব্বাস আমার সিনিয়র, সম্মান জানিয়ে বলবো নতুনদের জায়গা ছেড়ে দেন, বিশ্রাম নেন। নাসীরুদ্দীন পাটওয়ারী আমার জুনিয়র, আদরের সঙ্গে বলবো, আরও শেখো!’

পোস্টের শেষাংশে তিনি আরও লেখেন, ‘ঢাকা ৮-এ সময় এখন মেঘনা আলমের।’

গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। একই দিনে তিনি দলটির পক্ষ থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর মেঘনা আলম গণমাধ্যমকে বলেন, পরাশক্তির কাছে নত না হয়ে দেশের মর্যাদা পুনরুদ্ধারে রাজনীতি করতে চাই। কূটনৈতিকভাবে আরও শক্তিশালী হওয়া এবং নীতিনির্ধারণী পর্যায়ে আমি কার্যকর ভূমিকা রাখতে চাই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়