শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০১:৫২ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও)

সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়। জনগণের দায়িত্ব ভোট দেওয়া, তারা হ্যাঁ বা না যেটা ঠিক করবেন সেটাই হবে।’

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমি আগে ক্রিকেট খেলতাম এবং ক্রিকেট বোর্ডের মেম্বারও ছিলাম। এখন ক্রিকেট খেলি না রাজনীতি করি। এই ক্রিকেটের বিষয়ে আন্তর্জাতিক বিষয় জড়িত আছে। ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। এতে আমরা মনে করি আমাদের দেশকে অপমান করা হয়েছে। এ বিষয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। তবে ছোটোখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার পথ খোলা রাখা উচিত।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে পারষ্পরিক সম্মান বজায় রেখে আলোচনার ভিত্তিতে তিস্তা,পদ্মাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ঘোষণা করেন, ‘তারেক রহমান উত্তরাঞ্চল আসবেন এবং রংপুরের শহীদ আবু সাইদসহ গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন।’ 

নির্বাচনে এখন সুষ্ঠু পরিবেশ আছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনে মাঠের পরিস্থিতি বোঝা যাবে তখন যখন প্রচারণা শুরু হবে।’

তিনি অস্ত্র উদ্ধারসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে বিএনপির অসন্তোষের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা আশাবাদী যে নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে ফেরানোর সবরকম পদক্ষেপ নেওয়া হবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়