শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:২১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মনোনয়নপত্র জমা দিলেন হাবিবুর রশিদ হাবিব

মনিরুল ইসলাম : ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন জমা শেষে হাবিব বলেন, “আজ আমি রিটার্নিং অফিসারের কাছে আমার মনোনয়নপত্র জমা দিলাম। ঢাকা-৯ আসনটি মূলত সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকা নিয়ে গঠিত—এটি জনবহুল এলাকা এবং এখানে ভোটারের সংখ্যা অনেক।”

তিনি আরও বলেন, “আমরা চাই নির্বাচন হোক সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর মানুষ তার ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। বাংলাদেশের মালিকানা ও ভোটাধিকার জনগণের হাতেই থাকতে হবে। মানুষ যেন নিজের মতের ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে এবং নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকে।”

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ঢাকা-৯ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়