শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০১:৫২ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

মনিরুল ইসলাম: শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে শায়িত শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন তারেক রহমান।

আজ শনিবার বেলা ১১টা ১৬ মিনিটে ওসমান হাদির সমাধিস্থলে পৌঁছান তারেক রহমান। এরপর ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা শেষে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে শায়িত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা জানান ও জিয়ারত করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের কর্মসূচির মধ্যে আরও রয়েছে—আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করা ও ভোটার নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করা।

সেখান থেকে তাঁর জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যাওয়ার কথা ছিল। তবে বেলা পৌনে ১১টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবেন না। কারণ, সেখানে বর্তমানে আহত কোনো জুলাই যোদ্ধা চিকিৎসাধীন নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়