শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত বিশেষ বাসে সংবর্ধনা সভায় যাবেন তারেক রহমান

মনিরুল ইসলাম : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে লাল–সবুজ রঙের একটি বিশেষ বুলেটপ্রুফ বাস আনা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাসটি বিমানবন্দরে প্রবেশ করে। দেখা গেছে, বিশেষভাবে প্রস্তুত এ বাসটির বাহিরাংশে লাল ও সবুজ রঙ ব্যবহার করা হয়েছে। দুই পাশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বড় আকারের প্রতিকৃতি সংযুক্ত রয়েছে। জানালাগুলোতে বসানো হয়েছে বিশেষ নিরাপত্তা কাচ। এই বাসে করে দলের স্থায়ী কমিটির সদস্যরাও থাকবেন বলে জানা গেছে।

তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে সংবর্ধনা মঞ্চ এলাকায় শেষ মুহূর্তের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। সরেজমিনে দেখা গেছে, ব্যানার, পতাকা, তোরণ ও আলোকসজ্জায় পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ। বহু নেতাকর্মী আগের রাত থেকেই সেখানে অবস্থান করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়