শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখা গেছে: মির্জা ফখরুল

নির্বাচন বিলম্বিত বা বানচালের ষড়যন্ত্র দেখা গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়লগ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচনমুখী দল, তাই সব সময় নির্বাচন চেয়েছে। আমরা সত্যিকার অর্থে আশার সঙ্গে নির্বাচনের দিকে যেতে চাই।

তিনি বলেন, রাজনৈতিক কাঠামো বদলানো দরকার, তাই ভিশন-২০৩০ বিএনপি ঘোষণা করেছে। আমরা ক্ষমতায় গেলে কি করবো তা ৩১ দফার মধ্যে তুলে ধরেছি। আমরা অর্থনীতির জন্য স্বয়ংসম্পূর্ণ পরিকল্পনা করেছি। পাঁচ বছরে পর্যায়ক্রমে একটি স্থির অবস্থায় দাঁড়াবো। আমরা আশাবাদী। আমরা ক্ষমতায় গেলে এমন একটা জায়গায় নিয়ে যাবো জনগণ স্বস্তিতে থাকবে।

বিএনপির এই নেতা আরও বলেন, মব তৈরি করা গণতন্ত্র নয়। গণতন্ত্র একটা চর্চার বিষয়। বিএনপি এতটা দেউলিয়া হয়নি যে ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়