শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ২ দফায় কঠোর হুঁশিয়ারি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সে থাকা দোসরদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।

শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে জড়িত খুনি, পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো চক্রকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে বলে প্রথম দাবি জানায় ইনকিলাব মঞ্চ। পাশাপাশি তারা সরকারের তরফ থেকে এই ঘটনার পর ১২ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টাকে জাতির সামনে ব্যাখ্যা করারও দাবি করে।

দ্বিতীয় দাবিতে বলা হয়েছে, সিভিল-মিলিটারী ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হোক। সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, আজকের সংবাদ সম্মেলনে যথাযথ ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা উভয়কে দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়