শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৫ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে: তারেক রহমান

দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে পরিকল্পনা প্রয়োজন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, যেকোনো মূল্যে দুটি বিষয়ের লাগাম টেনে ধরতে হবে। এক হলো দুর্নীতি এবং আরেকটি আইনশৃঙ্খলা পরিস্থিতি। 

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ারি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যে স্বৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার আইনশৃঙ্খলা, শিক্ষা, কৃষি সকল স্তরকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, এর ভুক্তভোগী দেশের মানুষ। জনগণ দেশের রাজনৈতিক ক্ষমতার উৎস, তারা যে সিদ্ধান্ত দেবে আমরা মাথা পেতে নেবো।

তিনি বলেন, দেশ গড়ার পরিকল্পনাকে সফল করতে হবে। সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দেশ অনেক কঠিন সময় পার করছে। ষড়যন্ত্র রুখে দিতে পারলেও সামনে কঠিন সময় অপেক্ষা করছে। ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় গণতন্ত্র।

তারেক রহমান আরও বলেন, বিশ্বাস করি, যত পরিকল্পনা নিয়েছি সেটি বাস্তবায়ন করতে হলে দুটি বিষয় বাস্তবায়ন করতে হবে। দুর্নীতি এবং আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরা। আর সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষেই সম্ভব। যদি দুর্নীতি এবং আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি প্রতিটি পরিকল্পনা বাধাগ্রস্ত হবে।

তিনি বলেন, স্বৈরাচার দেশের প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দিয়েছিল। জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের যেকোনো সিদ্ধান্ত আমরা মেনে নেবো। আগামী দুই মাস পর বিএনপি একটি নির্বাচনের প্রত্যাশা করছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। এগুলো রুখে দিতে প্রয়োজন গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়