শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৪১ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে 'বিলম্ব হবে'

ডেস্ক রি‌পোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে লন্ডন বিএনপির একাধিক সূত্র।

এরইমধ্যে তিনি লন্ডনে বিমানবন্দরে চেক ইন করেছেন এবং লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ফ্লাইট ছাড়বে বলে সূত্রগুলো জানিয়েছে।

শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি বাংলাদেশে এসে পৌঁছাবেন বলেও জানা গেছে।

এদিকে, চিকিৎসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে বিএনপির প্রেস উইং।

বৃহস্পতিবার রাতে তারা জানায়, কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা রয়েছে সেটিতে কারিগরি সমস্যার কারণে এই যাত্রা বিলম্ব হবে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানিয়েছিলেন, আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়