শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে প্রকাশিত খবর সঠিক নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'ম্যাডামের অবস্থা স্থিতিশীল। এ নিয়ে কারও বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই।' তিনি খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের দোয়ার আহ্বান জানান।

এদিকে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত তথ্যের জন্য তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র ব্যবহার না করার জন্য গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে নয়াপল্টনে এক দোয়া মাহফিলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা আগের মতোই চলছে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। এ ছাড়া বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সময়মতো গণমাধ্যমকে জানানো হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়