শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০২:৪২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলেছে প্রসিকিউশন।

বুধবার (২৬ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বাধীন একক বেঞ্চে এ অভিযোগ করা হয়। তবে চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে শুনানির জন্য আগামী রবিবার (৩০ নভেম্বর) দিন ধার্য করা হয়।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর তারেক আবদুল্লাহ, ফারুক আহাম্মদসহ অন্যরা।

শুনানিকালে প্রসিকিউশন থেকে বলা হয়, গত ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনে টকশোতে অতিথি হিসেবে যান জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। ওই অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে নানা মন্তব্য করেন। যা আদালত অবমাননার শামিল।

ফজলুর রহমানের আর কোনও পরিচয় আছে কিনা জানতে চান ট্রাইব্যুনাল। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী বলে জানান প্রসিকিউটর তামিম। একইসঙ্গে জুলাই বিপ্লব নিয়ে আগেও এমন বিরূপ মন্তব্য করার কারণে তার বিএনপির পদটি স্থগিত রেখেছে বলেও উল্লেখ করা হয়। পরে কোন আইনে অবমাননা করেছেন তা পড়েন প্রসিকিউটর তামিম।

এ সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের ওই টকশোতে ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্য করা ফজলুর রহমানের কথাগুলো বাজিয়ে শোনানো হয়। পরে অবশিষ্ট শুনানির জন্য নতুন দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।

পরে এ বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ফজলুর রহমানের বিরুদ্ধে আমরা আদালত অবমাননার একটি অভিযোগ এনেছি। তিনি এই ট্রাইব্যুনালের বিচার মানেন না বলে মন্তব্য করেছেন, যা শুরু থেকেই বলে আসছেন বলে জানিয়েছেন ওই টকশোতে। এখানে শেখ হাসিনার বিচার হতে পারে না এমন কথাও বলেছেন। একইসঙ্গে বর্তমান ট্রাইব্যুনালের সব বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন। অর্থাৎ অবজ্ঞা ও অবহেলা করেছেন। এছাড়া প্রসিকিউশন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার এসব কথা একটি বিচারালয়ের জন্য বা বিচারকদের প্রতি অবমাননা করে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়