শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০১:২২ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া রোববারের চেয়ে ভালো আছেন: ডা. আল মামুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গতকালের (রোববার) চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন।

সোমবার (২৪ নভেম্বর) রাতে সময় সংবাদকে এ তথ্য জানান তিনি।

ডা. আল মামুন বলেন, ‘ম্যাডাম গতকাল (রোববার) হাসপাতালে ভর্তি হওয়ার পর যে অবস্থায় ছিলেন, আজ তার চেয়ে ভালো আছেন। তিনি এখন কেবিনেই আছেন। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।’

তিনি জানান, রোববার সন্ধ্যায় বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে সেখানে ভর্তি করা হয়।

পরে তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানান, বেগম জিয়ার ফুসফুসে ইনফেকশন হয়েছে। যে কারণে তার শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা দেখা দেয়।

এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিবিড়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, শনিবার ভোররাত থেকে লন্ডন থেকে তারেক রহমান ও জুবাইদা রহমান সর্বাক্ষণিক যোগাযোগ রাখছেন। প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমানও হাসপাতালেই আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়