শিরোনাম
◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০২:৪৮ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সকলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দাবিতে ফখরুলের আহ্বান: ‘পিআর বোঝে না দেশের মানুষ, গণতন্ত্র স্থায়ী করতে ঐক্য জরুরি’

জুলাই সনদে অনেক কিছু এসেছে যেটাতে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল স্বাক্ষর করেনি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট। একজন ব্যক্তি ভোটে দাঁড়াবে তার মার্কা থাকবে, তার মার্কায় আমি ভোট দিবো তাইতো। এটাই আমরা সব সময় সেই আজকাল থেকে দেখে আসছি।’ 

মির্জা ফখরুল বলেন,‘পিআর দেশের মানুষ বোঝে না। পিআরের সঙ্গে আমরা পরিচিত নই। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’- এখন পর্যন্ত মানুষ বুঝতেই পারছে না। শেষ দিন পর্যন্তও বুঝতে পারবে না।’

মির্জা ফখরুল বলেন, আমরা ১৫/১৬ বছর ধরে দেখেছি, ফ্যাসিস্ট হাসিনা কী করে প্রতিটি মানুষের অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমার ধর্ম পালনের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে। তারপর আবার দাবি করে যে, তারা ইসলামের পক্ষে কাজ করেছে। আরও দুঃখ হয় তখন, যখন দেখি আমাদের দেশেরই কিছু আলেম ওলামারা তার সঙ্গে মিটিং করে তাকে কওমি জননী উপাধি দিচ্ছি। 

বিএনপি মহাসচিব বলেন, আপনাদের আলেম ওলেমা অনেকে মারা গেছেন, জেল খেটেছেন, ফাঁসি হয়েছে, জঙ্গি চিহ্নিত করে বছরের পর বছর জেলে থাকতে হয়েছে, আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমাদেরও একই পরিণতি ভোগ করতে হয়েছে। সেই অবস্থায় আমরা সকলে আন্দোলন করে আমাদের ছেলেরা জীবন দিয়ে, প্রাণ দিয়ে, একটা পরিবর্তন নিয়ে আসছেন। এই পরিবর্তনটাকে আমরা কাজে লাগাতে চাই। এই সুযোগটাকে ব্যবহার করে আমরা দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পার্মানেন্ট করতে চাই। 

তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন হবে এবং সেটা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচনের জন্য তারা আগে দেখেছেন সংস্কার কমিশন করা হয়েছিল। সংস্কার কমিশন খুব বড় বড় পন্ডিতরা দেশে এসেছেন, বিদেশ থেকেও এসেছেন। তারা ৯ মাস ধরে আলাপ-আলোচনা করেছেন। অনেক সংস্কারের কথা বলেছে। সবশেষে যেটা বলেছে, এটা আমরা বুঝি না। দেশের মানুষ অনেকেই বুঝতে পারে না।

তিনি আরও বলেন, ‘জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, এটা কোথায় আছে আমাকে বলুক। দেখিয়ে দিক কোথায় আছে। এটা ঠিক না। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই ইসলাম এই কথা বলে না।’

ফখরুল আহ্বান জানান, সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, যাতে গণতান্ত্রিক সরকার ও গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন সম্ভব হয়। সেই পার্লামেন্টেই জাতীয় সমস্যাগুলো উত্থাপন ও সমাধান হবে, এটাই হবে জনগণের সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়