শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ দেশের ২১ স্টেশনে প্রবাসী ভোটার নিবন্ধন চলছে : ইসি সচিব

বাসস: বর্তমানে ১১টি দেশের ২১টি স্টেশনে প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম চলছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বর্তমানে ১১টি দেশের ২১টি স্টেশনে প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম চলছে। নিবন্ধনের পর প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে ইসি সচিব বলেন, ‘আমরা এই মুহূর্তে ১১টি দেশের দূতাবাসে ২১টি স্টেশনে নিবন্ধন কার্যক্রম চালাচ্ছি। যেমন অস্ট্রেলিয়ায় দু’টি, কানাডায় দু’টি, যুক্তরাষ্ট্রে চারটি, যুক্তরাজ্যে তিনটি। এভাবে মোট ২১টি স্টেশনে নিবন্ধন প্রক্রিয়া চলছে। আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি যেন যেখানে আমাদের দূতাবাস আছে, সেসব দেশেও এই সেবা সম্প্রসারণ করা যায়।’

তিনি আরো বলেন, ‘বিদেশে অবস্থানরত অনেক বাংলাদেশীরই ইতোমধ্যে এনআইডি রয়েছে। কারণ, পাসপোর্ট নিতে গেলেও এনআইডি বাধ্যতামূলক। ফলে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসীর এনআইডি রয়েছে বলে আমাদের ধারণা। তবে এখনো যারা নিবন্ধিত হননি, তারা আগামী ১৬ নভেম্বর উদ্বোধন হতে যাওয়া নতুন অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।’

সচিব জানান, এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশীদের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যেসব প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত হবেন, তারা ডাকযোগে ভোট দিতে পারবেন। এ লক্ষ্যে আগামী ১৬ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে। উদ্বোধনের সময় কতদিন পর্যন্ত নিবন্ধন করা যাবে তাও জানানো হবে।

তিনি বলেন, প্রবাসী ভোটারদের ক্ষেত্রে দু’টি বিষয় প্রাসঙ্গিক- একটি ভোটার হিসেবে নিবন্ধন, আরেকটি ভোট প্রদানের জন্য নিবন্ধন। একজনকে প্রথমে ভোটার হতে হবে, এরপর ভোট প্রদানের জন্য নিবন্ধন করতে হবে। বর্তমানে অ্যাপটি ট্রায়াল ফেজে রয়েছে। তবে আমাদের লক্ষ্য আগামী ১৬ নভেম্বর এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা।

সচিব আরো বলেন, যাদের এনআইডি আছে, তারা সবাই ভোটার নন। আমাদের আইন অনুযায়ী ১৮ বছর বয়স পূর্ণ না হলে কেউ ভোটার হতে পারবেন না। কিছু শিক্ষার্থী ১৬ বছর বয়সে বিদেশে পড়তে গেলে তাদের স্টুডেন্ট ফাইল খোলার জন্য এনআইডি নম্বর দেয়া হয়। কিন্তু তারা ভোটার হিসেবে গণ্য হন না। সুতরাং ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সের যেসব প্রবাসীর এনআইডি নম্বর রয়েছে, তারা ১৬ নভেম্বর উদ্বোধন হতে যাওয়া অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন।

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখনো আবেদনগুলো পর্যালোচনা করছি। আশা করি এই সপ্তাহের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি করা যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়