শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: তারেক রহমান

তারেক রহমান বলেন, ‘সারাদেশের স্কুল-মাদ্রাসার কিশোর-তরুণ শিক্ষার্থী বন্ধুরা, মানে রাখতে হবে সকল ধর্মের নির্দেশনা ও শিক্ষার গুরুত্ব সর্বাধিক। আমাদের কোরআনের প্রথম আয়তটিই হচ্ছে ইকর বিসমি লাব্বিকাল্লাজি খালাক। পড় তোমার প্রভুর নামে। এই মুহূর্তে তোমাদের বন্ধু হিসেবে, তোমাদের ভাই হিসেবে একটাই আমার পরামর্শ, লেখা পাড়া, লেখা পড়া এবং লেখা পড়া।’ 

বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জে স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। 

তিনি বলেন, ‘আমাদের প্রিয় সন্তানেরা, বিশ্ব বর্তমানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগে কিন্তু প্রবেশ করেছে। মেধাবিদের জন্য বিশ্বের দ্বার এখন উন্মুক্ত। জ্ঞান-বিজ্ঞান ও মেধা- প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিযোগিতা সর্বত্র। মাদ্রাসা কিংবা স্কুল যেখানেই তোমরা পড়া লেখা কর না কেন, প্রতিযোগিতামূলক এই বিশ্বে সম্মানের সঙ্গে তোমোদের টিকে থাকতে হলে, যথোপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে। জ্ঞানে-বিজ্ঞানে পারদর্শী হতে হবে। ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে।’ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আধুনিক জ্ঞান-বিজ্ঞান আর উদ্ভাবনী প্রযুক্তির এ সুযোগে নিজেকে অন্যের চেয়ে দক্ষ করে তোলার যে একাগ্রতা ও একনিষ্ঠতা—এর কিন্তু কোনো  বিকল্প নাই। মনে রাখতে হবে, মেধা সহজাত হলেও মেধা বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা। 

তিনি বলেন, ‘প্রিয় ছোট বন্ধুরা, একটি রাষ্ট্রের উন্নয় নির্ভর করে উপযুক্ত শিক্ষা ও শিক্ষা ব্যবস্থার ওপর। সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপি কিন্তু ইতোমধ্যে ৩১ দফা দিয়েছে। এ জন্য একটি বিশেষজ্ঞ টিম আমরা করেছি, তারা কাজ অনেক এগিয়ে নিয়ে গেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়