শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় আওয়ামী লীগের বিশাল মিছিল নিয়ে যা জানা গেল

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর ঢাকার গুলিস্তানে আ.লীগের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, এটি মিথ্যা।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধান অনুযায়ী, ওই দিনে গুলিস্তানে আ.লীগের কোনো মিছিল হয়নি। ভিডিওতে যে বিক্ষোভ মিছিল দেখা যাচ্ছে, সেটি মূলত গত ১৪ জুলাই বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক প্রতিবাদ মিছিলের। মিছিলটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও মিটফোর্ড হাসপাতালে হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে আয়োজিত হয়।

ভিডিওর মূল লোকেশনও গুলিস্তান নয়, বরং নয়াপল্টন এলাকায় ধারণ করা হয়েছে। গুগল ম্যাপ এবং ড্রোন ভিডিও বিশ্লেষণে দেখা যায়, ভিডিওতে থাকা দোকান এবং মার্কেট নয়াপল্টনের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়