শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০২:০৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ভুল হবে: মাহফুজ আলম

জুলাই গণ-অভ্যুত্থানকে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা দেশের অন্য কোনো গণআন্দোলনের সঙ্গে তুলনা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম।

বৃহস্পতিবার (২ এপ্র্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, জুলাই গণ-অভ্যুত্থান যেমন মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ভুল, তেমনি এটিকে দেশের অন্য অভ্যুত্থান বা গণআন্দোলনের সঙ্গে একইভাবে দেখা ঠিক নয়।

মাহফুজ আলমের মতে, জুলাই গণ-অভ্যুত্থান ছিল রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্য নিয়ে নেওয়া একটি বড় রাজনৈতিক উদ্যোগ। তিনি এটিকে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার দ্বিতীয় প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন।

তবে এই উদ্যোগ সফল হয়েছে কি না—সে মূল্যায়নের সময় এখনো আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, এই অভ্যুত্থানের একদফা দাবির মধ্যে ছিল রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তার মতে, এত বিস্তৃত রাষ্ট্রকাঠামোগত ধারণা দেশের অন্য কোনো গণআন্দোলনে দেখা যায়নি।

মাহফুজ আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের দীর্ঘ গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলন থেকে অনুপ্রাণিত। একই সঙ্গে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ-কে বাঙালির উপনিবেশবিরোধী সংগ্রামের চূড়ান্ত অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব ও জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমেই পাকিস্তানের সামরিক শাসন ও সামন্তবাদী শক্তির পতন ঘটেছিল।

দেশের ইতিহাসের বিভিন্ন আন্দোলনকে বিচ্ছিন্নভাবে না দেখে চলমান সংগ্রামের ধারাবাহিক অংশ হিসেবে দেখার আহ্বান জানান তিনি। মাহফুজ আলমের ভাষায়, স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র পুনর্গঠনের লড়াইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্ব অনন্য।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়