শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ১২:১৫ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‘শুনলাম বাস ভাড়া নাকি যাত্রীরা জোর করে দিচ্ছে’

সম্প্রতি ঈদে কর্মমুখর মানুষের বাড়ি ফেরা নিয়ে অনেক বাস কাউন্টারে টিকিটের মূল্য অতিরিক্ত রাখা হচ্ছে। সেই প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানান, এবার ঈদযাত্রায় কোথাও বেশি ভাড়া দিতে হচ্ছে না। ওই বিষয়টি নিয়ে মজা করেছেন জনপ্রিয় পালাকার কুদ্দুস বয়াতি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ফেসবুকে তিনি এক পোস্টে তিনি লেখেন, ‌‘ঘটনা সত্য নাকি? শুনলাম অনেক জায়গায় বাস ভাড়া নিতে চাচ্ছে না। যাত্রীরা জোর করে ভাড়া দিচ্ছে।’

স্ট্যাটাসের নিচে মজা করে কুদ্দুস বয়াতী একটি মন্তব্যও করেছেন যা আরও বেশি আনন্দ দিচ্ছে তার ভক্তদের। সেখানে তিনি লেখেন, ‘আবার শুনলাম জোর করে দিলে উল্টো জরিমানা করতেছে’।

তার সেই পোস্টে ২ হাজারেরও বেশি রিয়েক্ট পড়েছে। মন্তব্য করেছেন আড়াই শতাধিক নেটিজেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়