শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২০ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান সম্প্রতি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যান নিয়ে প্রবেশের সময় সেনা সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের প্রথমে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর জামায়াত প্রার্থীর এমন আচারণের সমালোচনা করেন অনেকে।

অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বডি ক্যামেরার গোপন ভিডিও কিভাবে ফাঁস হয়ে গেল? এমন প্রশ্ন করেছেন অনেক রাজনীতিবিদ।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, আগে যেভাবে পুলিশের আভ্যন্তরীণ রেডিও বার্তা ফাঁস হতো, সেনানিবাসের এমপি চেকপোস্টের ভিডিওটাও সেভাবেই ফাঁস হয়েছে। পার্থক্য হলো তখন এসব যাদের কাছে হালাল বলে মনে হতো, তাদের কাছে এখন একই ধরনের গোপন তথ্য ফাঁস হারাম বলে মনে হচ্ছে।

তথ‍্য কিন্তু ঠিকই আছে, খালি হালালটা হারাম হইয়া গেছে আরকি।

এর সঙ্গে তিনি ২০২৩ সালের ২৯ অক্টোবর একটি পুরনো ভিডিও পোস্ট শেয়ার করেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, গতকাল বিএনপির মহাসমাবেশে দায়িত্ব পালন করেছেন নিরাপত্তা সংস্থার এমন একজন সদস্যের বয়ানে সংঘর্ষের নেপথ্যে। তীব্র সংঘর্ষের সময়ে পুলিশের আইজি (কলসাইন ভিক্টর ৬) এর পক্ষ থেকে বার বার জানতে চাওয়া হয় কাকরাইল চার্চ ও মন্দিরে হামলার ‘সঠিক তথ্য’ জানানোর জন্য।

বলা হয় সর্বোচ্চ মহল থেকে জানতে চাওয়া হয়েছে। পরবর্তীতে পুলিশ কর্মকর্তারা সেসব স্থাপনা পরিদর্শন করে নিশ্চিত করেন সেখানে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়