শিরোনাম
◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন!

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০৬:০৬ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে প্রায় দুই‘শ কিলোমিটার দীর্ঘ পথ নিজেই ড্রাইভ করেন প্রধানমন্ত্রী

মনিরুল ইসলাম : কক্সবাজারে প্রায় দুই‘শ (১৯৭ কিলো মিটার) নিজেই ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতো দীর্ঘ পথে তারেক রহমানের ড্রাইভ এই প্রথম। তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর তারেক রহমান বিভিন্ন সময়ে গাড়ি ড্রাইভ করেছেন। ড্রাইভ করে বিভিন্ন অনুষ্ঠানে অংশও নেন। মাঝে মধ্যেই প্রধানমন্ত্রী সাথে থাকেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

এদিকে, শনিবার কক্সবাজারে সফরে গিয়ে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি ড্রাইভ করার এই তথ্য জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন,  প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শনিবার কক্সবাজারে সফরে গিয়েছিলেন। তিনি বিমান বন্দরে নেমে নিজেই গাড়ি ডাইভ করেছেন। ১৯৭ কিলো পথ ঘুরে রাতে আবার বিমান বন্দরে ফিরেন নিজেই গাড়ি ড্রাইভ করেই।

প্রধানমন্ত্রীর গাড়িতে সামনে আসনে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, পেছনের আসনে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ।

অতিরিক্ত প্রেস সচিব বলেন,  প্রতিটি ভ্যানুতে মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে কর্মসূচির উদ্বোধন করেছেন, স্থানীয় জনগনের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন। প্রাকৃতিক দুযোর্গের মধ্যে নিজের হাতে কোদাল দিয়ে পাতলী খাল পুন:খনন কাজের উদ্বোধন করেছেন, বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন। জনসভা, সুধী সমাবেশে অংশ নিয়েছে।

প্রধানমন্ত্রীর দেখতে রাস্তার দুই ধারে যেভাবে মানুষের ঢল নেমেছিলো আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী কক্সবাজার পৌঁছান শনিবার সকালে বিমানের ফ্লাইটে। কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন, ডুলাহাজারা, মালুমঘাট, পেকুয়া, মাতামুহুরী, চকরিয়া, কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক প্রভৃতি স্পট ঘুরে রাত সোয়া ১২টায় প্রধানমন্ত্রী বিমান বন্দরে আসেন।

দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে ২০২৪ সালে ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর তারেক রহমান বিভিন্ন সময়ে গাড়ি ড্রাইভ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়