শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার বাড়িগুলোতে সেপটিক ট্যাংক বসাতে ৬ মাসের আল্টিমেটাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সেপটিক ট্যাংক না থাকলে ঢাকায় নতুন বাড়ি নির্মাণ করার অনুমতি দেওয়া হবে না। পুরোনো বাড়ির জন্য ছয় মাসের মধ্যে সেপটিক ট্যাংক বসানোর সময় দেওয়া হয়েছে। 

রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, গুলশান, বনানীসহ ঢাকার লেকগুলোকে পরিষ্কার রাখার জন্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। লেকের পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য বর্ধনের জন্য স্বল্প, দীর্ঘ এবং মধ্যমেয়াদি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

তিনি বলেন, লেকের মধ্যে সুয়ারেজ লাইন বন্ধ করা, লেকগুলোর সংযোগ এক করে দেওয়াসহ কমিটি ছয় মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখাবে। 

মীর শাহে আলম বলেন, আসছে ডেঙ্গু মৌসুমে ঢাকাকে পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 

ডেঙ্গু মশা উৎপাদন বন্ধ করতে সচেতনে এলাকা ভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে কাজ করার নির্দেশও দিয়েছেন প্রতিমন্ত্রী। উৎস: 
বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়