শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশজুড়ে ডিলার নিয়োগ দিচ্ছে টিসিবি, আবেদন করবেন যেভাবে

দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সিটি কর্পোরেশন ওয়ার্ড, পৌরসভা ও ইউনিয়নে শূন্য পদে ডিলার নিয়োগের জন্য অনলাইনে আবেদনের আহ্বান করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ১০ মে থেকে শুরু হয়ে আগামী ২৫ মে ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

সম্প্রতি টিসিবির অতিরিক্ত পরিচালক (সিএমএস ও বিওবি) মো. আনিছুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- টিসিবি কর্তৃক ক্রয়কৃত ভোগ্যপণ্য নির্ধারিত উপকারভোগী পরিবার ও সাধারণ জনগণের মাঝে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এই ডিলার নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী- ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর, ঝিনাইদহ, যশোর, মাগুরা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, লালমনিরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার নির্দিষ্ট এলাকায় শূন্য ডিলার পদে আবেদন গ্রহণ করা হবে।

টিসিবি জানিয়েছে, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। সরাসরি, ডাকযোগে, কুরিয়ার কিংবা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।  এছাড়া সারাদেশের অন্যান্য সিটি কর্পোরেশন, ওয়ার্ড, পৌরসভা ও ইউনিয়নে শূন্য ডিলার পদে পর্যায়ক্রমে অনলাইন আবেদন আহ্বান করা হবে।

ডিলার আবেদন ফি বাবদ ৫ হাজার টাকা অনলাইন এক-পে (ekpay) এর মাধ্যমে জমা দিতে হবে, যা অফেরতযোগ্য। বিস্তারিত তথ্য পাওয়া যাবে টিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে www.tcb.gov.bd।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়