শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৪:৫৩ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারিভাবে শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে

বাসস।। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে ব্রুনাইয়ে ৮৮ জন নির্মাণ শ্রমিক নিয়োগ দেওয়া হবে।

সোমবার (১১ মে) প্রতিষ্ঠানটি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

নিয়োগের শর্ত ও সুযোগ-সুবিধা: বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রুনাইয়ের ‘এয়ারটেক কন্টাক্টর’ নামক প্রতিষ্ঠানে ‘কনস্ট্রাকশন ওয়ার্কার’ পদে এই কর্মীদের নেওয়া হবে। নির্বাচিত কর্মীদের দৈনিক বেতন হবে ২০ ব্রুনাই ডলার। সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা ডিউটি করতে হবে।

দুই বছরের নবায়নযোগ্য চুক্তিতে যাওয়া এই কর্মীদের থাকা, চিকিৎসা এবং বিমান ভাড়ার খরচ নিয়োগকারী কোম্পানি বহন করবে। এছাড়া ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সব সুবিধাও পাবেন কর্মীরা।

যোগ্যতা ও বয়স: আবেদনকারীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতার বাধ্যবাধকতা রাখা হয়নি, যা স্বল্পশিক্ষিত ও সাধারণ কর্মীদের জন্য একটি বড় সুযোগ।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বোয়েসেল-এর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৫ মে ২০২৬। আবেদনের সময় পাসপোর্ট ও প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে এবং ফি পরিশোধ করতে হবে বিকাশের মাধ্যমে। সাক্ষাৎকারের সময় মূল পাসপোর্ট ও অন্যান্য নথি সঙ্গে রাখতে হবে।

সতর্কবার্তা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত বোয়েসেল-এর বিজ্ঞপ্তিতে কোনো প্রকার দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানিয়েছে যে, বিদেশ কর্মী পাঠানোর ক্ষেত্রে তাদের কোনো এজেন্ট বা শাখা অফিস নেই। তাই সরাসরি সরকারি নিয়ম অনুসরণ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়