শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ১১:৩১ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা

সংসদ সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি এবং জনগুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। সরকারের আন্ত মন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্প্রতি এই সেল গঠন করা হয়। নতুন গঠিত এই সেলের সভাপতিত্ব করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা।

সংসদীয় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড সরাসরি তদারকির জন্য উচ্চপর্যায়ের এই কমিটিতে আরো থাকছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, সংশ্লিষ্ট পরিচালক (মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর), প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার-১, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১।

এই সেলের কর্মপরিধির কথা তুলে ধরা হয়েছে প্রজ্ঞাপনে। এতে বলা হয়েছে- সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচির চাহিদা গ্রহণ এবং একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা। প্রকল্পগুলোর প্রাথমিক যাচাই-বাছাই, জনস্বার্থ ও গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার নির্ধারণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো।

প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধন এবং মাঠপর্যায়ে কাজের অগ্রগতি নিবিড়ভাবে তদারকি করা। ও নিয়মিত ব্যবধানে কাজের অগ্রগতি সম্পর্কে উচ্চপদস্থ কর্তৃপক্ষকে অবহিত করা।

 এতে বলা হয়েছে, সেলে প্রয়োজনে অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগ থেকে উপযুক্ত জনবল বা বিশেষজ্ঞ প্রতিনিধি ‘কো-অপ্ট’ বা সংযুক্ত করা যাবে। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়