শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০২:১৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের বিভিন্ন পদে বড় ধরনের রদবদল, গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ

বিসিএস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়-  ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে ডিআইজি, হাইওয়ে পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে। ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে ডিআইজি, পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহকে ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকায় পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে উপপুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে। 

বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে উপপুলিশ কমিশনার হিসেবে সিলেটে পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার মো. আকতার হোসেনকে উপপুলিশ কমিশনার হিসেবে সিলেটে পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে উপপুলিশ কমিশনার হিসেবে সিলেটে পদায়ন করা হয়েছে। 

পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে পুলিশ সুপার, এপিবিএন হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে পুলিশ সুপার হিসেবে এসবিতে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়