শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবিধান জনবান্ধব করতে সব দলের ঐক্যমত্য চায় সরকার: স্টুয়ার্ট জেমসকে চীফ হুইপ

মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমস।

আজ সোমবার সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধনের পদ্ধতি ও একটি কার্যকর সংসদ গঠনে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে চীফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, গণতান্ত্রিক যাত্রাকে সঠিক পথে নিতে হলে সংবিধান সংশোধনের কোনো বিকল্প নেই। বিগত ফ্যাসিস্ট সরকার ব্যক্তি স্বার্থে সংবিধানের অনেক জায়গায় পরিবর্তন এনেছে। জনগণের স্বার্থে এই সংবিধানকে আবারো জনবান্ধব করতে হবে।

তবে বিদ্যমান সংবিধান পুরোপুরি বাতিল করার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, সব দলের সাথে আলোচনার ভিত্তিতেই সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। আমাদের কাছে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও আমরা চাই সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে। সবাইকে সাথে নিয়ে চলাই আমাদের লক্ষ্য, কারণ বর্তমান সরকারের কাছে সবার আগে বাংলাদেশ।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে চীফ হুইপ বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। যেসব বিষয়ে আমরা একমত হয়েছি, তার পুরোটাই বাস্তবায়ন করতে চাই। তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আমরা সবার সাথে আলোচনা করতে আগ্রহী।

সংসদে বিরোধী দলের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজনৈতিক সৌহার্দ্য ও সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির ওপর জোর দিচ্ছেন। তিনি জয়লাভের পর বিরোধীদলীয় নেতার বাসায় গিয়েছেন এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাব দিয়েছেন। এমনকি বিরোধী দল থেকে আনুপাতিক হারে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়ার বিষয়েও ইতিবাচক ভাবনা রয়েছে সরকারের। সংসদকে গণতন্ত্রের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে যা যা প্রয়োজন, প্রধানমন্ত্রী তার সবই করবেন।

বৈঠকে আমেরিকান দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমস বর্তমান সরকারের নেওয়া বেশ কিছু জনবান্ধব উদ্যোগের প্রশংসা করেন বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়