শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৪:১৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাব বিলুপ্তি সংক্রান্ত সিদ্ধান্ত বাহিনী নয়, নেবে সরকার: র‌্যাব মহাপরিচালক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচলক আহসান হাবীব পলাশ বলেছেন, র‍্যাবের বিলুপ্তি বা র‍্যাব সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার র‍্যাবের ওপর বর্তায় না। সরকার এ বিষয়গুলো বিবেচনা করবেন। মূল কাজই হচ্ছে র‍্যাবকে জনগণের সামনে ভালোভাবে উপস্থাপন করা। কাজের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। সুতরাং র‍্যাব সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত সরকার নেবে, আমরা শুধু আমাদের কাজটুকু করবো।

আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, বিগত দেড় বছরে র‍্যাবের অপকর্ম বা অপকীর্তির ইতিহাস কিন্তু খুব বেশি নেই। র‍্যাবকে  সঠিকভাবে পরিচালনা  করলে সঠিক পথে পরিচালিত হতে পারে। র‌্যাবকে ভালো কাজে সম্পৃক্ত করার জন্য সরকার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, মাদক সমাজের একটি অন্যতম বড় ব্যাধি। এর বিস্তার রোধে র‍্যাব বদ্ধপরিকর। গত ৯০ দিনে র‍্যাব মাদকবিরোধী অভিযানে ২৪ কেজির অধিক হিরোইন, ৭০০০ বোতল অধিক ফেন্সিডিল এবং ৫০০০ কেজি গাঁজা এবং ১৫ লক্ষ পিস ইয়াবাসহ ৪০০০ লিটার বিদেশি মদসহ অন্যান্য আরও মাদকদ্রব্য উদ্ধার করে এবং প্রায় ১ হাজার ১১৫ জনকে গ্রেফতার করে।

এছাড়াও হত্যা মামলায় গত ৯০ দিনে ৪৮৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব বলে জানান তিনি। উৎস: যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়