শিরোনাম
◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৪:০৫ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার পক্ষে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন: চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার বা তার নিয়োজিত কোনো সংস্থার কাছ থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আরো জানান, বিচার চলাকালীন সময়ে পলাতক থাকলে আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। চিঠি পাঠানো আদালত অবমাননার শামিল। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। 

এর আগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়ায় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তুলে রায় বাতিল চেয়ে ট্রাইবুনালের ই-মেইলে চিঠি পাঠায় লন্ডনভিত্তিক প্রখ্যাত আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলি এলএলপি। এমন তথ্য ছড়িয়ে পড়লে প্রসিকিউশন জানায় তারা এমন কোনো চিঠি পাননি। 

এদিন জুলাই আন্দোলনে ১৩ জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে ট্রাইবুনালের প্রসিকিউশন। এদিন হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুনঃ তদন্ত চেয়ে আবেদন জানিয়েছেন তার আইনজীবীরা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়