শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালাম মুর্শেদীর গুলশান-২ এর বাড়ি সরকারকে হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর রাজধানীর গুলশান-২ এ অবস্থিত বাড়িটি পরিত্যক্ত ঘোষণা করে তা সরকারের কাছে হস্তান্তর করতে নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশে সাক্ষর করেছেন। 

৫২ পৃষ্ঠার এ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ মঙ্গলবার প্রকাশ করা হয়। দখলে থাকা এ বাড়িটি ‘পরিত্যক্ত সম্পত্তি’ বলে উল্লেখ করে এক বছরেরও বেশি সময় পরে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করলেন হাইকোর্ট। 

এর আগে এই সম্পত্তি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধির মাধ্যমে তিন মাসের মধ্যে সরকারের কাছে হস্তান্তর করতে তাঁকে নির্দেশ দিয়েছিলেন আদালত। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত বছর এই রায় দেন হাইকোর্ট। 

ওই সম্পত্তির অবস্থান বুঝে পাওয়ার ১৫ দিনের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত সচিবকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের মাধ্যমে হলফনামা আকারে আদালতে প্রতিবেদন (অ্যাফিডেভিট ইন কমপ্লায়েন্স) দিতেও বলা হয়েছে। পাশাপাশি ৯০ দিনের মধ্যে বাড়ির দখল নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া বেসরকারি ব্যক্তিদের কাছে ইজারা না দিয়ে জনস্বার্থে সংরক্ষণ করতে বলেছেন হাইকোর্ট।

পরিত্যক্ত সম্পত্তির ‘খ’ তালিকাভুক্ত বাড়িটি দখলে রাখার অভিযোগ তুলে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ৩০ অক্টোবর রিট করেছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। 

হত্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন আবদুস সালাম মুর্শেদী। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়