শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ১১:৩৫ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীদের পোস্টাল ভোট: ৫ দিনে নিবন্ধন বাধ্যতামূলক, অঞ্চলভিত্তিক সময়সূচি ঘোষণা ইসির

আসন্ন সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি এবং নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা রাখছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ায় অংশ নিতে হলে ভোটারদের নিবন্ধন করতে হবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অ্যাপটি উদ্বোধন করেন।

নিবন্ধন প্রক্রিয়া আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) থেকে শুরু হয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট সময়সীমা মেনে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া, উত্তর আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫০ দেশের প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধনের সুযোগ পাবেন।

এরপর ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে উত্তর আমেরিকার ১৪টি দেশ ও ওশেনিয়া অঞ্চলেনর দুটি দেশে এবং ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে ইউরোপের ৪২টি দেশে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যের সৌদি আরবের প্রবাসীদের জন্য ৪ ডিনসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এছাড়া দক্ষিণ এশিয়ার সাতটি দেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।

মধ্যপ্রাচ্যের সৌদি আরব বাদে বাকি ১৪টি দেশের প্রবাসীরা ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।

প্রকল্পের টিম লিডার আরও জানান, বাংলাদেশের ভেতরে যারা পোস্টাল ভোটিংয়ে অংশ নেবেন—যেমন ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটার—তাদের ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এই সময়ের মধ্যে প্রবাসে কেউ বাকি থাকলে তাদেরও সুযোগ দেওয়া হতে পারে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচনটি ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

অঞ্চলভিত্তিক নিবন্ধিত ভোটারদের কাছে প্রবাসে ব্যালট পেপার পাঠানোর পর তা যেন ১৬ থেকে ২৮ দিনের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছায়, সেই পরিকল্পনা নিয়ে কাজ করছে ইসি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়