শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০১:৩৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা জার্মানির, প্রশংসা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন দেখতে চায় জার্মানি। দেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে এমন প্রত্যাশা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে জার্মান দূতাবাসে দেশটির ইউনিটি ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশার কথা জানান।

রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেন, সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সরকারের দুর্দান্ত প্রচেষ্টা আমরা দেখেছি। আশা করি, ২০২৬ সালে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করবে বাংলাদেশ।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাজের প্রশংসা করে জার্মানরা তাদের প্রতি আস্থা রাখে। এই সম্পর্ক আরও এগিয়ে নিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত জার্মানি।

রুডিগার লোটজ জানান, বাংলাদেশে ১২ কোটি ৭০ লাখেরও বেশি ভোটার রয়েছে এটি বিশাল এক সম্ভাবনাময় গণতন্ত্র। তিনি আশা প্রকাশ করেন, সফল ও গণতান্ত্রিক নির্বাচন বাংলাদেশের ভাবমূর্তিকে এশিয়া ও বিশ্বজুড়ে আরও উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু এবং সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শেদ। তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়