শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৯:৪৮ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনলেও নিষেধাজ্ঞার ভয় নেই: পররাষ্ট্র উপদেষ্টা

চীন থেকে অস্ত্র কিনলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে হবে—এমন কোনো আশঙ্কা অন্তর্বর্তীকালীন সরকার দেখছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ সব সময় ভারসাম্যের নীতি অনুসরণ করেছে এবং ভবিষ্যতেও করবে। কোনো দেশের প্রতিই ঢাকা ঝুঁকে পড়ে না।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী চীনের প্রতিরক্ষা খাতে প্রভাব ঠেকাতে ‘থিঙ্ক টোয়াইস অ্যাক্ট-২০২৫’ নামে নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এই আইনে বলা হয়েছে, কোনো দেশ চীন থেকে সমরাস্ত্র কিনলে ওয়াশিংটনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অন্যান্য বিধিনিষেধের মুখে পড়তে হতে পারে।

এমন প্রেক্ষাপটে সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়বে কি না। উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ভারসাম্যের নীতিতে বিশ্বাস করে। তাই এমন কোনো নিষেধাজ্ঞার প্রভাব পড়ার সম্ভাবনা নেই।’

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চীনের তৈরি ২০টি জে-১০ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে বাংলাদেশ। পাশাপাশি দেশটি থেকে নতুন সারফেস-টু-এয়ার মিসাইল এবং দূরপাল্লার রাডার সংগ্রহেরও সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

জাতিসংঘে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আপিল বিষয়ে তৌহিদ হোসেন বলেন, ‘যে কেউ আপিল করতে পারে। এ নিয়ে জাতিসংঘ কিছু বললে আমরা তার উত্তর দেব।’

ভারতে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে বাংলাদেশকে জড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘ওই খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, মিয়ানমারের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রতিনিধি পাঠানো হবে না। 

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়