শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ১১:৫৮ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ

চলতি বছর পা দিলো শেষ দুই মাসে। আজ নভেম্বরের ১ তারিখ। এরপর ডিসেম্বর শেষ হলেই ফের নতুন বছর। বছরের শেষ এ দুই মাসে সরকারি চাকরিজীবীদের জন্য বেশি ছুটি নেই। শুরু হওয়া নভেম্বর মাসে নেই একটিও সরকারি ছুটি। তবে ডিসেম্বরে মিলবে টানা তিন দিনের বিরতিসহ আরও একটি ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ডিসেম্বর মাসে রয়েছে দুটি সাধারণ ছুটি ১৬ ডিসেম্বর (মঙ্গলবার): বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার): যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন।

বড়দিন বৃহস্পতিবার পড়ায় এর সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭ ডিসেম্বর)। ফলে সরকারি চাকরিজীবীরা কোনো অতিরিক্ত ছুটি না নিয়েই টানা তিন দিনের লম্বা অবকাশ উপভোগ করতে পারবেন। চাইলে বড়দিনের আগে বা পরে একদিন ছুটি নিলে মিলবে টানা চার দিনের বিশ্রামের সুযোগ।

অন্যদিকে, নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই, তাই দীর্ঘ বিরতির সুযোগ থাকছে না। এ কারণে অনেকে ডিসেম্বরের এই টানা ছুটিকেই বছরের শেষ ভ্রমণ বা পারিবারিক আয়োজনের সেরা সময় হিসেবে দেখছেন।

সবশেষ অক্টোবরের শুরুতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটি কাটিয়েছিলেন সরকারি চাকরিজীবীরা। তখন ১ অক্টোবর ছিল নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি, এরপর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক বন্ধ মিলিয়ে তৈরি হয়েছিল টানা অবকাশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়