শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০২:০৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন: ১৬ মরদেহের ১৪টি স্বজনদের কাছে হস্তান্তর

রাজধানীর মিরপুরের রূপনগরে শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়। বাকি দুই জনের পরিবারের সদস্যরা না আসায় তাদের মরদেহ পরবর্তীতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ঢামেক পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, মরদেহ হস্তান্তর কার্যক্রম তদারকি করেন রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান। সঙ্গে ছিলেন উপ-পরিদর্শক (এসআই) মুখলেছুর রহমান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রতিটি পরিবারের হাতে দাফন, কাফন ও যাতায়াত খরচ বাবদ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও উন্নয়ন সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন।

এর আগে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে ১৬ জনের পরিচয় শনাক্ত করা হয়। শনাক্তের পর রাতেই পর্যায়ক্রমে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘১৪ জনের পরিবার মর্গে এসে মরদেহ গ্রহণ করেছেন। বাকি দুই পরিবারের সদস্যরা এলে তাদের মরদেহও হস্তান্তর করা হবে।’

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর রূপনগরের শিয়ালবাড়ি শাহ আলম কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সেখানে বিস্ফোরণে সামনের চারতলা একটি পোশাক কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখান থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করেন। সেদিন রাতেই মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়