শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেনে উঠতে যাত্রীর সঙ্গে থাকতে হবে জাতীয় পরিচয়পত্র

রেলের টিকিট কালোবাজারি ঠেকাতে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রশাসন। আগামী ২৪ অক্টোবর থেকে সিলেটে একজনের ট্রেনের টিকিটে অন্য কেউ ভ্রমণ করতে পারবেন না।

ট্রেনে উঠতে হলে যাত্রীদের সঙ্গে জাতীয় পরিচয়পত্র এনআইডি রাখতে হবে। শুক্রবার এমন তথ্য দিয়েছে জেলা প্রশাসন।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বরাত দিয়ে জানানো হয়েছে, টিকিট কালোবাজারি রোধে এটি কার্যকর পদক্ষেপ হবে। প্রথম দিকে কিছুটা ভোগান্তি হতে পারে, তবে দীর্ঘমেয়াদে এর সুফল সবাই পাবেন। একজনের টিকিটে আরেকজন ভ্রমণ বন্ধ করতে পারলে কালোবাজারিও বন্ধ হয়ে যাবে।

দীর্ঘদিন ধরে সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে। সম্প্রতি ঢাকা-সিলেট সড়কের নাজুক অবস্থার কারণে ট্রেনের চাহিদা বেড়ে যাওয়ায় অনলাইন টিকিট মিলছে না বলে অভিযোগ করেন যাত্রীরা। টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই সেগুলো শেষ হয়ে যায়, যার বড় অংশ কালোবাজারিরা কিনে নেয় বলেও জানা যায়।

এমন পরিস্থিতিতে গত মঙ্গলবার আকস্মিক সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান জেলা প্রশাসক সারওয়ার আলম। এছাড়াও ১৮ অক্টোবরের পর থেকে নগরীর সড়ক ও ফুটপাতে হকার বসতে পারবেন না বলে জানায় জেলা প্রশাসন। সূত্র: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়