শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৮:৪৯ রাত
আপডেট : ০৯ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হর্ন ব্যবহারে বিআরটিএ’র নির্দেশনা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ হাইড্রোলিক, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।

সোমবার (১৩ অক্টোবর) বিআরটিএর ওয়েবসাইটে এই সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বা উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন অথবা রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত মোটরযান ছাড়া অন্য কোনো যানবাহনে এসব হর্ন সংযোজন বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৮১ অনুযায়ী পরপর বিভিন্ন সুর সৃষ্টিকারী বহুমুখী হর্ন বা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট কিংবা ভীতিকর শব্দের হর্ন সংযোজন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এসব হর্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ায়, জনদুর্ভোগ সৃষ্টি করে এবং চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায়।

সাম্প্রতিক সময়ে কিছু মোটরযানে হাইড্রোলিক ও হুটার হর্ন সংযোজন করে ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছে। এর ফলে শব্দদূষণ বাড়ছে, যা নাগরিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে অননুমোদিত হর্ন অপসারণের নির্দেশ দিয়ে বলা হয়েছে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক বা হুটার হর্ন ব্যবহার না করার অনুরোধ করা হচ্ছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়