শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০৬:১০ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধ বন্ধে হামাস-ইসরায়েল সংলাপকে স্বাগত জানালো বাংলাদেশ

গাজা উপত্যকায় চলমান যুদ্ধের অবসানে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেকোনো সংঘাতের সমাধানে কূটনীতি ও সংলাপই একমাত্র পথ, এবং এই গুরুত্বপূর্ণ উদ্যোগে সম্পৃক্ত সব পক্ষের প্রচেষ্টাকে বাংলাদেশ প্রশংসা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আশা করে এই সংলাপ দ্রুত যুদ্ধবিরতি নিশ্চিত করবে, মানবিক সহায়তা পুনরায় চালু হবে এবং গাজার জনগণের অবর্ণনীয় দুঃখ-কষ্টের অবসান ঘটবে।

একইসঙ্গে, এই কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে বলেও আশা প্রকাশ করে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাজায় শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। পাশাপাশি, বাংলাদেশ পুনরায় তার অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়— ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে দুই-রাষ্ট্র সমাধানই টেকসই শান্তির একমাত্র উপায়, যেখানে পূর্ব জেরুজালেম হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়