শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাশ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল দেবে না: অর্থ উপদেষ্টা

দেশে চালের পর্যপ্ত মজুদ আছে জানিয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন,তবে পাশ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল দেবে না। এতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই আতপ চাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। আতপ চাল মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে আনা হতে পারে ওপেন টেন্ডারের মাধ্যমে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন,  সৌভাগ্যবশত সারের ক্রয়মূল্য কিছুটা কমছে, এতে স্বস্তিতে আছি।

এ সময় বাজার ব্যবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চালের দাম সাম্প্রতিক সময়ে কমেছে। সবজির দাম ঋতুর ওপর নির্ভর করে। বাজারের ক্ষেত্রে সর্বোতভাবে সাফল্য অর্জন করতে পারেনি বলে স্বীকার করছি।

তিনি আরও বলেন, যারা অর্থ পাচার করে তারা সব বুদ্ধিশুদ্ধি জানে। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে একটু সময় প্রয়োজন। পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়টি কিছুটা এগিয়েছে, অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা হচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু ফিরিয়ে আনা সম্ভব হবে। বাকিটা ফিরিয়ে আনার ক্ষেত্র প্রস্তুত করছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার যে প্রসেস চালু করেছে, নতুন সরকার তার ধারাবাহিকতা রক্ষা করতে বাধ্য। তাছাড়া এই অর্থ ফিরিয়ে আনতে পারবে না। কারণ এটা ইন্টারন্যাশনাল প্র‍্যাকটিস।

উপদেষ্টা বলেন, কিছুদিনের মধ্যে পর্যালোচনা করে জানানো যাবে কতোটুকু পাচার করা অর্থ ফেরত আনা যায়। এরমধ্যে অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে, কোন কোন দেশে অ্যাকাউন্ট-পাসপোর্ট আছে সেসব তথ্যও আছে। এখন বাকি কাজ করতে কিছু সময় লাগবে।

কোনো কোনো উপদেষ্টার মন্ত্রণালয়, আসিফ মাহমুদের মন্ত্রণালয়কে বেশি বরাদ্দ দেয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রকল্পগুলো অনেক আগের করা; এই ১৪ মাসে হয়নি। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়