শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন সুষ্ঠু করতে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, নির্বাচনের পরিবেশ ব্যাহত করতে সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে অনেক গোষ্ঠী সক্রিয় আছে। তবে আমরা এ ব্যাপারে সতর্ক আছি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নির্বাচন যেহেতু সামনে তাই সব বিষয়ে আমরা সতর্ক আছি এ কথা জানিয়ে বাহারুল আলম বলেন, 
নির্বাচনে কাজ করার সক্ষমতা পুলিশের রয়েছে। পরিপূর্ণ প্রস্তুতি নেয়া হচ্ছে এজন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

খাগড়াছড়ির ঘটনায় আইজিপি বলেন, ধর্ষণের ঘটনার খবর পাওয়ার আধা ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশের কোনো গাফিলতি না থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবেই পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় পুরনো ভিডিও নতুনভাবে পোস্ট করে সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হয়-এ নিয়ে আমাদের সাইবার টিম কাজ করছে। যে কোনো গুজব বন্ধে পুলিশ অসহায়, মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় না সরকার বলেও জানান তিনি
 
 মিথ্যা মামলা, নিরীহ ব্যক্তিকে হয়রানি না করার বিষয়ে সরকারের বিশেষ নির্দেশনা রয়েছে-এ কথা জানিয়ে বাহারুল আলম বলেন,  কোনো নিরীহ ব্যক্তি যদি হয়রানির শিকার হন তাহলে পুলিশ সুপার বরাবর আবেদন করতে পারবেন। পুলিশ সুপার তদন্তের পর আদালতে প্রতিবেদন দাখিলের মাধ্যমে তাকে দায়মুক্তি দিতে আবেদন করবেন। এ পর্যন্ত ১৩৬ জনকে এভাবে দায়মুক্তি দেয়া হয়েছে। ২৩৬ জনের আবেদন বিবেচনায় আছে। বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ১৭৬০টি মামলায় লাখ লাখ নিরীহ ব্যক্তির নাম আছে।

গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্য নিহতের ঘটনায় মামলা হয়েছে, এগুলোর রাজনৈতিক দিক আছে। সব বিবেচনা করে এগোতে হবে বলেও জানান তিনি।
 
তিনি বলেন, থানায় মামলা না নিয়ে অভিযোগ নেয়ার মাধ্যমে তদন্ত করার নামে কালক্ষেপণ করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আইজিপি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সময় বিভিন্ন ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত ২১ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বিদেশে পলাতকদের ব্যাপারে ইন্টারপোলে তথ্য দিয়ে গ্রেফতারের সহযোগিতা চাওয়া হয়েছে।
 
তেহরিক-ই-তালেবান পাকিস্তানে (টিটিপি) বাংলাদেশ থেকে কারা কারা যোগ দিয়েছে সে ব্যাপারে আমরা এরইপূর্বেও তথ্য নিয়েছি, তথ্য নিচ্ছি বলেও জানান তিনি।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়