শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৯:০১ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রবণশক্তি দুর্বল হচ্ছে? কানে ভালো শুনতে খাবেন যেসব খাবার

নিয়মিত সবুজ শাকসবজি এবং তাজা ফলমূল খেলে শ্রবণশক্তি দীর্ঘকাল অটুট থাকে। গবেষণায় দেখা গেছে, সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে কানের নানাবিধ সমস্যা প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। পুষ্টিবিদ গরিমা গোয়েলের মতে, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার শ্রবণশক্তি বজায় রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।

কানের স্বাস্থ্য ভালো রাখতে আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় যা যা রাখতে পারেন :

১. সামুদ্রিক ও তৈলাক্ত মাছ

মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড কানের স্নায়ুর কার্যকারিতা বাড়ায়। এছাড়া এর ভিটামিন-ডি কানের হাড়ের গঠন মজবুত করে। মাছে থাকা বেশ কিছু উপাদান কানের ভেতরে অনাকাঙ্ক্ষিত উপবৃদ্ধি রোধ করে শ্রবণশক্তির ঘাটতি মেটাতে সাহায্য করে।

২. সবুজ শাকসবজি

পালং শাকসহ বিভিন্ন সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-সি, ফোলিক অ্যাসিড এবং পটাশিয়াম। এগুলো কানে শোনার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিশেষ করে বয়সের কারণে যাদের শ্রবণশক্তি কমতে শুরু করেছে, তাদের জন্য শাকসবজি মহৌষধ হিসেবে কাজ করে।

৩. ডাল, বিনস ও কড়াইশুঁটি

কানের সুস্বাস্থ্যের জন্য জিংক এবং প্রয়োজনীয় খনিজ উপাদান খুবই দরকারি, যা ডাল ও কড়াইশুঁটিতে প্রচুর পরিমাণে থাকে। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কানের অভ্যন্তরীণ সংক্রমণের ঝুঁকি কমায়। এছাড়া জিংকের চাহিদা মেটাতে খাদ্যতালিকায় মুরগির মাংস, কাজু ও আমন্ডও রাখা যেতে পারে।

৪. ডার্ক চকলেট

যাদের বংশে কানের সমস্যার ইতিহাস রয়েছে, তারা প্রতিদিন পরিমিত পরিমাণে ডার্ক চকলেট খেতে পারেন। এতে থাকা ম্যাগনেসিয়াম ও অন্যান্য খনিজ শ্রবণশক্তি অটুট রাখতে বিশেষ ভূমিকা রাখে।

৫. তাজা ফলমূল

ফলে থাকা প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট কানের কোষগুলোকে সজীব রাখে এবং শ্রবণশক্তি বাড়াতে সহায়তা করে। কানের স্বাস্থ্যের সার্বিক উন্নতির জন্য নিয়মিত ফল খাওয়া অত্যন্ত জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়