শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৬ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : আর রিয়াজ

বিদেশে গিয়ে ‘ঐতিহ্যবাহী’ স্ত্রী খোঁজার প্রবণতা বাড়ছে তরুণ পুরুষের মধ্যে!

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন: পশ্চিমা বিশ্বের কিছু তরুণ পুরুষের মধ্যে বিদেশে গিয়ে ‘ঐতিহ্যবাহী’ স্ত্রী খোঁজার প্রবণতা বাড়ছে। বিষয়টি ‘পাসপোর্ট ব্রো’ নামে পরিচিত একটি নতুন সামাজিক প্রবণতা হিসেবে আলোচনায় এসেছে। আধুনিক ডেটিং নিয়ে হতাশা থেকে অনেকে এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে বিশ্লেষকদের ধারণা।

মাইক নামের এক আমেরিকান তরুণ বলেন, যুক্তরাষ্ট্রে ডেটিং করতে গিয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাঁর অভিযোগ, অনেক নারী পুরুষদের সঙ্গে ভালো ব্যবহার করেন না। ঘরে বসে কাজের সুযোগ থাকায় তিনি থাইল্যান্ডে চলে যান। সেখানে তাঁর খরচ কম এবং তিনি নিজের পছন্দমতো একজন সঙ্গীও খুঁজে পান। বর্তমানে তিনি থাই নারী পাফানের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। তাঁদের সম্পর্কের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভিডিওতে দেখা যায়, মাইকের যত্ন নিচ্ছেন পাফান। বিষয়টি মাইকের অনেক অনুসারীর কাছেও আকর্ষণীয় বলে মনে হয়েছে।

দ্য ইকোনমিস্ট জানিয়েছে, এই ‘পাসপোর্ট ব্রো’-এর সংখ্যা দিন দিন বাড়ছে। তাঁরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কোন দেশের নারীরা বেশি ‘নারীসুলভ’, ‘ঐতিহ্যবাহী’ বা পুরুষকে বেশি গুরুত্ব দেন—এমন তালিকা তৈরি করে। এ ক্ষেত্রে থাইল্যান্ড, ব্রাজিল, কলম্বিয়া, ফিলিপাইন ও ভিয়েতনাম তাঁদের কাছে জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে। অনেকের মতে, এটি ২০২৬ সালের একধরনের ‘লাইফ হ্যাক’।

তবে এই প্রবণতা একেবারে নতুন নয়। ইতিহাসবিদ বেথ বেইলি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ও পরে অনেক আমেরিকান পুরুষ বিদেশি নারীকে বিয়ে করেছিলেন। সেই ধারার আধুনিক রূপই আজকের ‘পাসপোর্ট ব্রো’ সংস্কৃতি। পার্থক্য হলো, এখন পুরুষেরা নারীদের নিজ দেশে নিয়ে না গিয়ে নিজেরাই বিদেশে চলে যাচ্ছেন, যা সহজ হয়েছে রিমোট জব ও ডিজিটাল-নোম্যাড ভিসার কারণে।

এই প্রবণতার পেছনে ডেটিং অ্যাপগুলোর ভূমিকাও উল্লেখযোগ্য। অর্থনৈতিক কারণও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে একক আয়ে পরিবার চালানো কঠিন হয়ে উঠছে, কিন্তু উন্নয়নশীল দেশে তা তুলনামূলক সহজ। ফলে কিছু পুরুষ মনে করেন, সেখানে গিয়ে একটি ঐতিহ্যবাহী পরিবার গঠন করা সম্ভব।

তবে সমালোচকেরা বলছেন, এই প্রবণতা নারীদের শোষণের ঝুঁকি বাড়াতে পারে এবং কখনো কখনো এটি যৌন পর্যটনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। আবার কেউ কেউ মনে করেন, আর্থিক নিরাপত্তার কারণেও কিছু নারী এই ধরনের সম্পর্কে জড়ান।

বিশেষজ্ঞদের মতে, বিদেশে ভালোবাসা খোঁজা ভুল নয়। তবে বড় ধরনের অর্থনৈতিক বৈষম্য সম্পর্কের ক্ষমতার ভারসাম্য নষ্ট করতে পারে; যা ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়