শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৭:২৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুলের যত্নে ফুলের ম্যাজিক ওয়াটার, জানুন তৈরির সহজ উপায়

চুল ঝরা, খুশকি, রুক্ষ ভাব ও হেয়ার থিনিং— চুলের হাজারটা সমস্যা। কিন্তু সমাধানের জন্য অনেকেই বাজারচলতি কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। আবার অনেকে ভরসা রাখেন প্রাকৃতিক উপাদানের ওপর। এ বিষয়ে কেশচর্চা বিশেষজ্ঞরা বলছেন, চুলের যত্নে জবা ও অপরাজিতা— দুটিই ভালো। নিষ্প্রাণ চুল প্রাণবন্ত করে তুলতে এবং তার সঙ্গে জড়়িত নানাবিধ সমস্যা সমাধান করতে ফুল দুটি দারুণ কাজের। কিন্তু আপনার জন্য কোনটি উপযুক্ত তা বুঝবেন কী করে? 

অপরাজিতা ফুল অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়, যা চুলের গোড়ায় পুষ্টি পৌঁছাতে সাহায্য করে এবং চুল পড়া কমিয়ে দেয়। আর অপরাজিতার নির্যাস চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। এটি রুক্ষ ও শুষ্ক চুলের জন্য দারুণ কার্যকর। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও এটি দারুণ।

আবার জবা ফুল ভিটামিন সি ও অ্যামিনো অ্যাসিডে সমৃদ্ধ, যা চুলের জন্য অত্যন্ত উপকারী। এটি চুলে কেরোটিন নামক প্রোটিন তৈরি করতে সাহায্য করে, যা চুলের গঠন মজবুত করে। জবা প্রাকৃতিক অ্যাস্ট্রিঞ্জেন্ট হিসেবে কাজ করে, স্ক্যাল্পের পিএইচ ভারসাম্য বজায় রাখে। এর ফলে খুশকি ও অতিরিক্ত তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণে থাকে। একই সঙ্গে নিয়মিত ব্যবহারে এটি চুলে একটি সুন্দর আভা এনে দেয়। অকালপক্বতা বা পাকা চুল ঢাকতেও সাহায্য করে।

তবে একটি বিষয় মনে রাখা উচিত। আপনার জন্য কোনটি উপযুক্ত তা ব্যবহারের আগে জেনে নেওয়া ভালো। আপনার যদি চুল পড়ার সমস্যা থাকে এবং চুল রুক্ষ হয়ে যায়, তবে অপরাজিতা আপনার জন্য কার্যকরী। এটি চুলকে নরম ও উজ্জ্বল করবে।  

অন্যদিকে আপনার যদি খুশকি, অতিরিক্ত তৈলাক্ত স্ক্যাল্প বা অকালপক্কতার সমস্যা থাকে, তবে জবা বেশি কার্যকর। এটি স্ক্যাল্পের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। তাই চুলের সৌন্দর্যবৃদ্ধিতে কোনটি আপনার জন্য প্রযোজ্য তা নির্ধারণ করে ব্যবহার করুন।

চলুন জেনে নেওয়া যাক, ফুলের তৈরি ম্যাজিক ওয়াটার—

উপকরণ

১. একমুঠো টাটকা বা শুকনো জবা অথবা অপরাজিতা ফুল নিন।

২. পরিমাণমতো পানি

প্রণালি

১. একটি পাত্রে পানি গরম করতে দিন।

২. পানি ফুটতে শুরু করলে তার মধ্যে ফুলগুলো দিয়ে দিন। (জবার ক্ষেত্রে পানির রং লাল বা গোলালি এবং অপরাজিতার ক্ষেত্রে নীল হয়ে যাবে)।

৩. আঁচ কমিয়ে ৫ থেকে ১০ মিনিট ধরে ফুটিয়ে নিন।

৪. এবার আঁচ বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা হতে দিন এবং ছেঁকে নিন।

৫. শ্যাম্পু করার পর এই তরল চুলে ও স্ক্যাল্পে ঢেলে দিন। ১০ মিনিট ধরে আলতো হাতে মালিশ করুন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়